Wednesday , 22 April 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস
  4. কৃষি ও প্রকৃতি
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মুন্সীগঞ্জ
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা

পটুয়াখালীতে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
sbggr
April 22, 2026 1:14 am

জেলার গলাচিপা উপজেলায় আজ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি ও ভোজ্য তেল বিক্রির দায়ে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে গলাচিপা উপজেলার বাদুরা বাজার এলাকায় অভিযানকালে এ জরিমানা করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলার গলাচিপা উপজেলার বাদুরা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে জ্বালানি তেল ও ভোজ্য তেল বিক্রির দায়ে বেপারী স্টোর এবং জোতিষী স্টোর নামের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে পৃথকভাবে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী কোম্পানির অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ - ইতিহাস

আপনার জন্য নির্বাচিত

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনল সৌদি

ওটিটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

সংসদে এবার গাড়ি চাইলেন হাসনাত

জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্য মূল্যেই প্রভাব পড়বে না: বাণিজ্য মন্ত্রী

মুন্সীগঞ্জে চাহিদার তুলনায় যথেষ্ট পরিমাণ তেল মজুত রয়েছে : ডিসি

বিধর্মীদের মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর ছাহেব

মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?

ফ্যামিলি কার্ড: বগুড়ায় ৯১১ পরিবারের হাতে প্রতীকী সহায়তা তুলে দিলেন প্রধানমন্ত্রী

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত