Friday , 15 May 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস
  4. কৃষি ও প্রকৃতি
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মুন্সীগঞ্জ
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা

আলমপুর বাজারে রাস্তা সংস্কার ও ঢালাই কাজের উদ্বোধন

প্রতিবেদক
sbggr
May 15, 2026 2:55 pm

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার আলমপুর বাজারে রাস্তা সংস্কার ও ঢালাই করণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ, ০১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দে আলমপুর এলাকায় এ কাজের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল্লাহ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫–২০২৬ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের (UDFF) আওতায় প্রকল্পটির জন্য ৫ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, হাঁসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, শ্রীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম আজম, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদসহ হাঁসাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

স্থানীয়দের মতে, রাস্তার সংস্কার ও ঢালাই কাজ সম্পন্ন হলে আলমপুর বাজারে চলাচল আরও সহজ হবে। পাশাপাশি বাজার এলাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে সুবিধা সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন শেষে সংশ্লিষ্টরা কাজটি যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন।

সর্বশেষ - ইতিহাস

আপনার জন্য নির্বাচিত

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আসছে চার জাহাজ

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

প্রথম কাতারে নামাজ পড়ার ফজিলত

কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় প্রশাসনিক কার্যক্রমে উল্লেখযোগ্য হ্রাস আনার প্রস্তাব করেছে।

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ

ওজন কমাতে চান, শসা খান

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

বিধর্মীদের মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর ছাহেব

পটুয়াখালীতে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা