Wednesday , 22 April 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস
  4. কৃষি ও প্রকৃতি
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মুন্সীগঞ্জ
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
sbggr
April 22, 2026 2:16 am

মুন্সিগঞ্জের লৌহজংয়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার মালির অংক বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এসময় রুবেল স্টোরে পণ্যসামগ্রীর কোনো মূল্যতালিকা প্রদর্শন না করায় দোকানের মালিক রুবেল হাওলাদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া পদ্মা বেকারিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি, বিস্কুট ও পিঠাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে বেকারির মালিক জহিরুল হককে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন  উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের একটি দল।

সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, ভোক্তা অধিকার রক্ষায় এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের তদারকি নিয়মিত চালানো হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ইতিহাস

আপনার জন্য নির্বাচিত

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা মুখ্য: প্রধানমন্ত্রী

পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল, শৃঙ্খলা জোরদারের নির্দেশ আইজিপির

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

হরমুজ থেকে ফিরে গেল ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ, এবারও আসা হলো না

১ লাখ ৪১ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রামে আসছে চার জাহাজ

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

ওটিটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’

জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্য মূল্যেই প্রভাব পড়বে না: বাণিজ্য মন্ত্রী

বিধর্মীদের মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর ছাহেব

‘ইহুদি-বিদ্বেষী’ শীর্ষ ১০ প্রভাবশালীর তালিকা প্রকাশ