মঙ্গলবার , ১৯ মে ২০২৬ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইতিহাস
  4. কৃষি ও প্রকৃতি
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্যপ্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. ধর্ম
  10. বিনোদন
  11. মুন্সীগঞ্জ
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. শিক্ষা

শ্রীনগরে জাতীয় ভূমি সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
sbggr
মে ১৯, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভূমি সপ্তাহ-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা ভূমি অফিসের আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) শ্রীনগর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমান সরকারের ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ অনুষ্ঠিত হচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার গোলাম রব্বানী।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তারা বলেন, ভূমি সেবা সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষ এখন দ্রুত ও সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারছেন। ভূমি সংক্রান্ত জটিলতা কমাতে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ভূমিসেবা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

সর্বশেষ - মুন্সীগঞ্জ